ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে শেরপুর জেলা রোভারের সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর আ.

2026-08-03T14:50:27+06:00
2026-08-03T14:50:27+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে শেরপুর জেলা রোভারের সংবর্ধনা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:৫০ পিএম 
সংগৃহীত ছবি
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় শেরপুর শহরের ডা. সেকান্দর আলী (ডিগ্রি) কলেজে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউট, স্কাউটার, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের সহসভাপতি (এক) এবং শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। সঞ্চালনা করেন শেরপুর জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান।

অনুষ্ঠানে চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের ডেপুটি কন্ট্রোলার সিরাজুল ইসলাম মিন্টু এবং বোর্ডের সচিব প্রফেসর এনামুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন, শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, শেরপুর জেলা রোভারের সহসভাপতি ম. শফিউল আলম চাঁন, কোষাধ্যক্ষ মো. শামসুল আলম, মোহাম্মদ আনোয়ার হোসেন কাজল, সহকারী কমিশনার সারোয়ার জাহান তপনসহ অন্যান্য সহকারী কমিশনার, ডিআরএসএল মোহাম্মদ মোবারক হোসেন, ডিএসআরএম মোহাম্মদ সামি, জেলা রোভারের নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন ইউনিটের আরএসএল, রোভার স্কাউট ও স্কাউটাররা।

অনুষ্ঠানের শুরুতে শেরপুর জেলা রোভারের সদস্যরা নবনিযুক্ত চেয়ারম্যানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জেলার বিভিন্ন রোভার ইউনিট ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে বরণ করে নেয়। ডা. সেকান্দর আলী (ডিগ্রি) কলেজ, সরকারি আদর্শ মহাবিদ্যালয়, ঝিনাইগাতী, হালিমা আহসান কলেজ, ভায়াডাঙ্গা, শ্রীবরদীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের ডালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় শেরপুর জেলা রোভার এবং সারোয়ার জাহান তপন মুক্ত রোভার দল চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করে।

অনুষ্ঠানের একটি আকর্ষণ ছিল শেরপুর জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জেনিফার তাসমীম সূচনার নিজ হাতে তৈরি কেক। ‘সূচনা কেক কর্নার’-এর তৈরি এ কেক চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানের উদ্দেশে উৎসর্গ করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান শেরপুর জেলা রোভারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব।” পাশাপাশি স্কাউট আন্দোলনের বিকাশে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান উপস্থিত কর্মকর্তা ও রোভার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ডা. সেকান্দর আলী (ডিগ্রি) কলেজ প্রাঙ্গণে লটকন ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংবর্ধনার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার সমাজকল্যাণমূলক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]