গ্যাস সংকটে লক্ষ্মীপুরে সিএনজিচালকদের সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

গ্যাস না পাওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যান

2026-08-03T14:52:12+06:00
2026-08-03T14:52:12+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গ্যাস সংকটে লক্ষ্মীপুরে সিএনজিচালকদের সড়ক অবরোধ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:৫২ পিএম 
সংগৃহীত ছবি
গ্যাস না পাওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রিন লাইফ ফিলিং স্টেশনের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে গ্যাস না থাকায় ফিলিং স্টেশনে তালা ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান।

বিক্ষোভকারী সিএনজিচালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ফলে তাদের দূরবর্তী এলাকা থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং ফিলিং স্টেশন চালুর দাবি জানান।

অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। এ সময় তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল হাসান বলেন, “সিএনজিচালকেরা গ্যাস পাচ্ছেন না, তাই তারা হট্টগোল করেন। পরে আমরা গিয়ে তাদের শান্ত করি। একই সঙ্গে বুঝিয়ে বলা হয়, এটি স্থানীয় সমস্যা নয়, জাতীয়ভাবেই গ্যাসের সংকট চলছে। এরপর তারা সড়ক ছেড়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]