সবুজ পরিবেশ গড়তে বোয়ালিয়া থানায় বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা

2026-08-03T16:09:03+06:00
2026-08-03T16:09:03+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সবুজ পরিবেশ গড়তে বোয়ালিয়া থানায় বৃক্ষরোপণ কর্মসূচি
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:০৯ পিএম 
সংগৃহীত ছবি
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুশতারীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। তারা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলো সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।

ওসি মাছুমা মুশতারী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডেও নিয়মিত অংশগ্রহণ করে। সেই ধারাবাহিকতায় বোয়ালিয়া মডেল থানার এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচি থেকে সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]