আ.লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় দলীয় প্রভাব খাটিয়ে কোটি টাকা মূল্যের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অভিযোগে জেলা মহিলা আওয়ামী লীগের

2026-08-03T16:11:22+06:00
2026-08-03T16:11:22+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ
আ.লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:১১ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরার দেবহাটায় দলীয় প্রভাব খাটিয়ে কোটি টাকা মূল্যের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অভিযোগে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসী।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুলতানপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম।

লিখিত বক্তব্যে শরিফুল ইসলাম অভিযোগ করেন, দেবহাটা থানার বালিথা মৌজার ‘ধাপার ঘের’ এলাকায় তাদের ৮ দশমিক ১৫ একর পৈতৃক ও রেকর্ডীয় সম্পত্তি রয়েছে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুযোগে ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রওশন আরা রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের এবং তাদের সহযোগীরা ওই জমি দখল করে সেখানে মৎস্য চাষ শুরু করেন বলে অভিযোগ করেন। ক্ষমতার প্রভাব ও ভয়ের কারণে এতদিন তারা মুখ খুলতে পারেননি বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি দেশে ফেরেন। গত ৩ জুলাই ২০২৬ সকালে পৈতৃক জমিতে গেলে রওশন আরা রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের, মাহাফুজ সরদার, বনি আমিন, আব্দুল আলিমসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।

তিনি অভিযোগ করেন, পরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলে বিষয়টি মীমাংসার জন্য দেবহাটা থানাকে নির্দেশ দেওয়া হয়। তবে অভিযুক্ত রওশন আরা রুবি থানায় উপস্থিত না হয়ে উল্টো হুমকি-ধমকি দিতে থাকেন। পরে জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং সাতক্ষীরা আদালতের জিপির উপস্থিতিতে সালিশ বৈঠক ডাকা হলেও রুবি বৈঠক ত্যাগ করেন বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, রওশন আরা রুবি দলীয় পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সম্পদ দখল করে আসছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার অবৈধ দখলদারিত্ব অব্যাহত রয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম তার পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধান উপদেষ্টা, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]