নালিতাবাড়ীতে ভটভটি উল্টে মোটরসাইকেল চালকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে গুরুতর আহত হওয়ার পর রাসেল মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু

2026-08-03T16:29:24+06:00
2026-08-03T16:29:24+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নালিতাবাড়ীতে ভটভটি উল্টে মোটরসাইকেল চালকের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:২৯ পিএম 
ফাইল ছবি
শেরপুরের নালিতাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে গুরুতর আহত হওয়ার পর রাসেল মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) রাতে পৌরশহরের অদূরে চিতাখলা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া উপজেলার গোজাকুড়া ইউনিয়নের নলকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ৮টার দিকে রাসেল ফুলপুরের আমুয়াকান্দা গরুর হাট থেকে ব্যবসায়িক কাজ শেষে ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন। পথে নালিতাবাড়ী শহরের অদূরে চিতাখলা বাইপাস এলাকায় পৌঁছালে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানভীর ইবনে কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]