শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো গণমাধ্যম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রকাশ বা সম্প্রচার করলে তা আদালতের

2026-08-04T13:55:56+06:00
2026-08-04T19:32:40+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
আদালতের আদেশ অমান্য করে
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:৫৫ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৭:৩২ পিএম
ছবি: পিআইডি
আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো গণমাধ্যম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রকাশ বা সম্প্রচার করলে তা আদালতের অবমাননা হিসেবে গণ্য হবে এবং সরকার এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালত ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। পূর্ব ঘোষণা দিয়ে বা আগাম জানিয়ে যদি কোনো গণমাধ্যম তার বক্তব্য প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের রায়ের স্পষ্ট লঙ্ঘন।

তিনি জোর দিয়ে বলেন, আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেব, কেউ যেন এ ধরনের কাজ না করেন। আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব এবং সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।

এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান নিজের ব্যক্তিগত মতামত উল্লেখ করে বলেন, আদালতের আদেশ না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ঠিক হতো না। তবে আদেশ বহাল থাকা পর্যন্ত সবাইকে তা মেনে চলতে হবে। কেউ দ্বিমত পোষণ করলে তিনি তা আদালতেই আইনি প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করতে পারেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন পাওয়ার তথ্য সরকারের জানতে দুই-তিন দিন সময় লাগার কারণ জানতে চাইলে উপদেষ্টা জানান, বিষয়টি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন এবং কোনো ব্যাখ্যা দিতে পারছেন না। তবে বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন এবং তথ্যের এই ঘাটতি কেন হলো, তা খতিয়ে দেখার জন্য কথা বলবেন।

প্রশাসনে বিগত সরকারের প্রভাব রয়ে গেছে- এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও দেশত্যাগ দেশের জন্য একটি বড় ঘটনা। তবে বিগত ১৫ বছর ধরে যারা বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন, তাদের সবাইকে রাতারাতি পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।

তিনি ব্যাখ্যা করেন, একযোগে বিপুলসংখ্যক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ নতুনদের পদায়নের পাশাপাশি তাদের দক্ষতা অর্জনের বিষয়টিও জড়িত। সেবাদান ব্যবস্থা যেন ভেঙে না পড়ে, সে জন্য সরকার সতর্কতার সঙ্গে ধীরে ধীরে প্রয়োজনীয় পরিবর্তন আনছে। রাষ্ট্রের ভঙ্গুর সিস্টেমকে রক্ষা করে মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]