সারা দেশের সঙ্গে রংপুরের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

পাবর্তীপুর থেকে লালমনিরহাট জেলার বুড়িমারীগামী লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে রংপুরের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

2026-08-08T13:01:25+06:00
2026-08-08T13:01:25+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ইঞ্জিন লাইনচ্যুত
সারা দেশের সঙ্গে রংপুরের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০১ পিএম 
পাবর্তীপুর থেকে লালমনিরহাট জেলার বুড়িমারীগামী লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে রংপুরের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (৮ আগস্ট) সকাল পৌনে ১০টায় রংপুর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেল স্টেশনের সুপার আব্দুল্লা আল মামুন।

দুর্ঘটনার দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে বিকল্প উপায়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও রেল স্টেশন সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী লোকাল ট্রেন রংপুর রেল স্টেশনে আসে সকাল ৯টা ৩৫ মিনিটে। ১০ মিনিট অবস্থান করার পর সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় বাবুপাড়া রেলগেটের অদূরে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আতঙ্কে ট্রেনের যাত্রীরা লাফ দিতে গিয়ে কমপক্ষে ১৫ জন আহত হন।

এ বিষয়ে রেল বিভাগের এক কর্মকর্তা আফজাল হোসেন জানান, ট্রেনটি ২ নম্বর লাইনে লাইনচ্যুত হয়। ফলে ১ নম্বর লাইনে সমস্যা না থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত লালমনিরহাট ও পাবর্তীপুর থেকে আসা দুটি ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে ৩ নম্বর লাইনে নেওয়া হয়। দুপুর ১২টায় বিকল্প উপায়ে  ১ ও ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।

এ বিষয়ে রংপুর রেল স্টেশনের সুপার আব্দুল্লা আল মামুন জানান, বিকল্প উপায়ে ট্রেন চলাচল দুই ঘণ্টা পর শুরু করা হয়। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করার জন্য লালমনিরহাট বিভাগীয় কার্যালয় থেকে রিলিফ ট্রেন আসছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]