তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শনিবার

2026-08-08T13:27:28+06:00
2026-08-08T13:59:07+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১:৫৯ পিএম
সংগৃহীত ছবি
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, আদালতের আদেশ প্রতিপালন না করা এবং একই আদেশে গ্রেফতারের নির্দেশ থাকায় হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিবিআই জানিয়েছে, চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুরের পালিয়ে যাওয়ার আশঙ্কা রোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।

তবে গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাওয়া যাবে
রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি
মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]