জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা কমিটি অনুমোদন

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।শুক্রবার (৭ আগস্ট)

2026-08-08T14:58:25+06:00
2026-08-08T14:58:25+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরিশাল জেলা কার্যালয়ে কেন্দ্রীয় নীতিনির্ধারণ পরিষদের সদস্যসচিব মুহাম্মাদ মনজুর হোসেনের উপস্থিতিতে অনুমোদিত কমিটির কপি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এর আগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব আলমগীর গণী স্বাক্ষরের মাধ্যমে কমিটি দুটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ও বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এম. আর. প্রিন্স, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মামুন-অর-রশিদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তথ্যপ্রযুক্তি সম্পাদক নুরনবী সোহেল, দপ্তর সম্পাদক মো. রাব্বী মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পিরোজপুর জেলা কমিটির সভাপতি হাসান মামুন, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।

গত ২০ জুন বরিশাল নগরীর সদর রোডের হোটেল কিং ফিশার হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা ও উপজেলা শাখার শতাধিক সদস্যের অংশগ্রহণে ভোটাভুটির মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে দৈনিক বর্তমান-এর ব্যুরো প্রধান ও বরিশাল বাণীর সম্পাদক মো. মামুন-অর-রশিদ সভাপতি এবং দৈনিক যায়যায়দিন-এর ব্যুরো প্রধান মো. আরিফুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া বিভিন্ন পদে ৫৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

অন্যদিকে, জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান মামুন (দ্য এশিয়ান এজ ও দৈনিক দেশবার্তা)। সহসভাপতি মো. শাহানেওয়াজ সুমন (দৈনিক উত্তরা নিউজ) ও এনামুল হক (দৈনিক ভোরের ডাক ও একাত্তর টেলিভিশন, কাউখালী), সাধারণ সম্পাদক মো. মাহামুদ হোসাইন (দৈনিক বাংলাদেশের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক এ. সালাম খান (সমতল), সাংগঠনিক সম্পাদক মো. বাবুল শেখ (দৈনিক প্রভাত ও সবুজ বাংলা), দপ্তর সম্পাদক প্রসেনজিৎ মিস্ত্রী (আমার সময় ও স্বদেশ বিচিত্রা), কোষাধ্যক্ষ এস. এম. মুর্শিদ (দৈনিক স্বাধীনমত ও দেশকাল), প্রচার সম্পাদক শুভ সমদ্দার (দৈনিক সকালবেলা ও জাতীয় অর্থনীতি) এবং নির্বাহী সদস্য হিসেবে এস. ডি. রিপন মাহমুদ (দৈনিক নবচেতনা), মো. হাসান তালুকদার (দৈনিক অগ্রদূত ও মানবজমিন), মো. মারুফুল ইসলাম (দৈনিক আমাদের সময় ও স্বাধীন সংবাদ) এবং শরীফ মহিদুল ইসলাম (দৈনিক নাগরিক ভাবনা ও চিত্র) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া পিরোজপুর জেলা শাখায় ৩৮ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুমোদনের মধ্য দিয়ে উভয় জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]