মৎস্যজীবী সমিতির নামে প্রতারণার অভিযোগ: বাগেরহাটে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নাম ভাঙিয়ে এবং ভুয়া পরিচয় ব্যবহার করে জেলেদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে সংবাদ

2026-08-13T14:51:40+06:00
2026-08-13T14:51:40+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মৎস্যজীবী সমিতির নামে প্রতারণার অভিযোগ: বাগেরহাটে সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৫১ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নাম ভাঙিয়ে এবং ভুয়া পরিচয় ব্যবহার করে জেলেদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বজলুর রহমান বাবুল তার স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরি করেছেন এবং দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন।

তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি জেলেদের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও নিজেকে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছেন। এছাড়া বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি বিএনপির কোনো কমিটির সঙ্গেও সম্পৃক্ত নন।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অবিলম্বে এসব অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর), সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহাজন, পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম (নজিবুল), সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম এবং বাগেরহাট জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নার্গিস আক্তার ইভাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]