বৈঠাকাটা ভাসমান বাজারে জমজমাট ভেলা বাইচ, অংশ নিল ৩২টি ভেলা

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা ভাসমান বাজারসংলগ্ন বেলুয়া নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা।

2026-08-15T15:03:15+06:00
2026-08-15T15:03:15+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বৈঠাকাটা ভাসমান বাজারে জমজমাট ভেলা বাইচ, অংশ নিল ৩২টি ভেলা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:০৩ পিএম 
সংগৃহীত ছবি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা ভাসমান বাজারসংলগ্ন বেলুয়া নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ৩২টি ভেলা।

ভেলা বাইচকে ঘিরে বৈঠাকাটা ভাসমান বাজার ও বেলুয়া নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। নারী, পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ নদীর তীর, নৌকা ও বাজার এলাকা থেকে প্রতিযোগিতা উপভোগ করেন। বৈঠার তালে তালে প্রতিযোগীদের প্রাণপণ লড়াই এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হাসনাত ডালিম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আরিফুল হাসান উজ্জ্বল, সদস্য সচিব মো. মাহবুবুর রহমান (শানু), ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য প্রিন্স, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. এনায়েত করিম, সদস্য সচিব জুয়েল কিশোর এবং বৈঠাকাটা ইসলামী ব্যাংক আউটলেটের স্বত্বাধিকারী মিজানুর রহমান।

আয়োজকদের মধ্যে ছিলেন স্থানীয় যুবসমাজের মো. শাহরিয়ার পারভেজ (জয়), মো. সজীব আহমেদ, মো. আরিফ, মো. সজিব ও মো. রিয়াজসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, তরুণদের মাদক, ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রেখে খেলাধুলা, সুস্থ বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ভেলা বাইচ দেখতে আসা দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে জীবন্ত রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে। তারা ভবিষ্যতেও আরও বড় পরিসরে নিয়মিত ভেলা বাইচ আয়োজনের দাবি জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি
ফেনীতে বাবা ছেলের বিরুদ্ধে ২৬টি দলিলে জালিয়াতির অভিযোগ
মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেট শিক্ষা বোর্ডে বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

সর্বাধিক পঠিত 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা উন্নয়ন কর্মশালা
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
রবিউল আওয়াল মাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]