৯৩৩৩ কোটি টাকার দশ প্রকল্প অনুমোদন একনেক সভায়

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন

2026-08-19T15:57:04+06:00
2026-08-19T15:57:04+06:00
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
৯৩৩৩ কোটি টাকার দশ প্রকল্প অনুমোদন একনেক সভায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:৫৭ পিএম 
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ এবং প্রকল্প ঋণ ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্ত্বরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে নতুন ৬টি ও সংশোধিত ৪টি। অনুমোদিত ১০টি প্রকল্প হলো— স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনঃনির্মাণ এবং ১০টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ (প্রথম সংশোধন) প্রকল্প।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর স্মার্ট মেইনটেন্যান্স টেকনোলজি অব ব্রিজেস আন্ডার রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ’। পানি সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ধরলা নদীর ডান তীরের ভাঙ্গন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বাঁশবাড়িয়া ফেরিঘাট হতে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রণালয়ের প্রকল্প গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প। মৎস্য ও প্রাণিসম্পদ প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ (তৃতীয় সংশোধিত)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) এবং ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (প্রথম সংশোধন) প্রকল্প। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।

এরই মধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করেন পরিকল্পনামন্ত্রী।

সভায় অংশগ্রহণ করেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো, জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘি তৈরির অভিযোগে কারখানা সিলগালা
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ২

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মায়ের সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিফার
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
ভারতীয় সেনাপ্রধান নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন
ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]