গাইবান্ধায় ট্রাক উল্টে খাদে পড়ে হেলপার নিহত

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আনন্দবাজার এলাকায় বুধবার বিকেলে চালবোঝাই একটি ট্রাক উল্টে মোজাহিদ (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।স্থানীয়

2026-08-20T10:51:25+06:00
2026-08-20T10:51:25+06:00
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গাইবান্ধায় ট্রাক উল্টে খাদে পড়ে হেলপার নিহত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৫১ এএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আনন্দবাজার এলাকায় বুধবার বিকেলে চালবোঝাই একটি ট্রাক উল্টে মোজাহিদ (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে একটি চালবোঝাই ট্রাক আনন্দবাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ভেঙে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিতে উল্টে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের চালক মিস্টার মিয়া ও হেলপার মোজাহিদকে উদ্ধারের চেষ্টা করেন।

পরে মোজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোজাহিদ (২৫) ট্রাকচালক মিস্টারের ভাতিজা বলে জানা গেছে। তাদের বাড়ি সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকায়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলেই তাদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ জেএ


সর্বশেষ সংবাদ 

৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ
আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট
টেকনাফে ইয়াবাসহ সিএনজি জব্দ
মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]