চলন্ত স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে ৩০ যাত্রীকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের রামুর কলঘর বাজার এলাকায় ঢাকাগ্রামী একটি চলন্ত স্লিপার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ বাসে আগুন ধরে গেলে

2026-08-22T13:50:02+06:00
2026-08-22T13:50:02+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চলন্ত স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে ৩০ যাত্রীকে উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৫০ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের রামুর কলঘর বাজার এলাকায় ঢাকাগ্রামী একটি চলন্ত স্লিপার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ বাসে আগুন ধরে গেলে স্থানীয় বাসিন্দারা লাঠি দিয়ে জানালার কাচ ভেঙে ভেতরে থাকা অন্তত ৩০ জন যাত্রীকে অলৌকিকভাবে উদ্ধার করেন। 

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত যানবাহনটি ‘আইকন পরিবহন’ নামের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) স্লিপার বাস। শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর মোড় থেকে ৩০ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রামুর কলঘর এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় গাড়িটিতে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা।

যাত্রীদের অভিযোগ, বাসে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে চালক ও সহকারী তড়িঘড়ি করে নেমে যান। তবে স্বয়ংক্রিয় দরজা ও জানালা বন্ধ থাকায় যাত্রীরা ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে জানালার কাচ ভেঙে একে একে সব যাত্রীকে বের করে নিয়ে আসেন। উদ্ধার পাওয়া যাত্রীদের মধ্যে একাধিক নারী ও শিশু ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ খান জানান, খবরের ১০ মিনিটের মধ্যে পুলিশ সেখানে পৌঁছায়। বাসের ভেতর যাত্রীদের চিৎকার-হেঁচামেচি দেখে স্থানীয়দের সহায়তায় দ্রুত জানালার কাচ ভেঙে তাঁদের বের করা হয়। একই সঙ্গে বাসের ভেতরে থাকা মালামাল বের করে যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যাত্রীদের অন্য বাসে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।

খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাদের চৌধুরী জানান, যান্ত্রিক ত্রুটি কিংবা ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সময়মতো জানালা ভেঙে উদ্ধার করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]