কুড়িগ্রামে জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙন, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু

2026-08-22T14:50:01+06:00
2026-08-22T14:50:01+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নদীভাঙন-বন্যায় বিপন্ন জনজীবন
কুড়িগ্রামে জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৫০ পিএম 
সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙন, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী-অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)। ক্লাইমেট জাস্টিস রেসিলিয়েন্স ফান্ড (সিজেআরএফ)-এর আর্থিক সহযোগিতা এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে নদীভাঙন, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। ১৬টি নদ-নদীবেষ্টিত এবং সাড়ে চার শতাধিক চরসমৃদ্ধ এ জেলার মানুষ সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন। কৃষি, বসতভিটা ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী প্রান্তিক জনগোষ্ঠীকেই এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এ সময় বক্তারা জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত অভিযোজন সহায়তা, পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় জোরদারের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নারী-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহ্বায়ক এম. রশিদ আলী, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, আফাদের সমন্বয়কারী কার্তিক চন্দ্র বর্মন, পরিবেশকর্মী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম রানা এবং উলিপুর উপজেলা জলবায়ু পরিষদের সম্পাদক মো. শোয়েব আলী।

এ সময় কুড়িগ্রাম সিএসও হাব, উইমেন ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ওয়াইক্যান), ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক-কুড়িগ্রাম, উলিপুর জলবায়ু পরিষদ, জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিআইএইচএ)-কুড়িগ্রাম চ্যাপ্টারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, নারী সংস্থাটি ২০০৬ সাল থেকে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি মানবিক সহায়তা এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনের মাধ্যমে নারীর কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]