উত্তরাঞ্চলের সন্তান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রংপুরে আনন্দ মিছিল

রংপুর প্রতিনিধি

সারাদেশ

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচিত হওয়ায় রংপুর মহানগর বিএনপি শুভেচ্ছা

2026-08-22T16:18:48+06:00
2026-08-22T16:18:48+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
উত্তরাঞ্চলের সন্তান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রংপুরে আনন্দ মিছিল
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:১৮ পিএম 
সংগৃহীত ছবি
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচিত হওয়ায় রংপুর মহানগর বিএনপি শুভেচ্ছা মিছিল করেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় মিছিল থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন নেতৃত্ব দেন।

এরপর, দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, উত্তরবঙ্গের কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং ত্যাগী নেতা রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। আমরা মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের যোগ্যস্থানের জন্য নির্বাচন করেছেন। 

রংপুর দীর্ঘদিন থেকে উন্নয়নবঞ্চিত। এ অঞ্চলে বেকারত্বের হার বেশি। তাই আগামী দিনে রাষ্ট্র ও দলের শীর্ষ দুই ব্যক্তি রংপুরের উন্নয়নে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রইলো।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]