সিলেটে দুই টাকায় খাবার খেল শতাধিক শ্রমজীবী

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের সুরমা নদীর তীরে সারিবদ্ধভাবে বসে আছেন শ্রমজীবীরা। তাঁদের সামনে খাবার পরিবেশনে ব্যস্ত একদল তরুণ-তরুণী। কার কী লাগবে,

2026-08-22T17:25:08+06:00
2026-08-22T17:25:08+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে দুই টাকায় খাবার খেল শতাধিক শ্রমজীবী
সিলেট অফিস
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:২৫ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের সুরমা নদীর তীরে সারিবদ্ধভাবে বসে আছেন শ্রমজীবীরা। তাঁদের সামনে খাবার পরিবেশনে ব্যস্ত একদল তরুণ-তরুণী। কার কী লাগবে, তা নিয়েই যেন ব্যস্ততার শেষ নেই। খাবার শেষে টেবিল থেকে ওঠার সময় শ্রমজীবী মানুষগুলোর মুখে ছিল তৃপ্তির ছাপ। প্রচণ্ড গরম ও ক্ষুধার্ত পেটে ভরপেট খাবার পেয়ে যেন তাঁরা পেয়েছেন প্রশান্তি। আর এই খাবারের জন্য তাঁদের খরচ হয়েছে মাত্র দুই টাকা।

দুই টাকার এই খাবারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিঃস্বার্থ পরিবার’।

শনিবার (২২ আগস্ট) সুরমার উত্তরপাড়ে কিনব্রিজের নিচে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। দুই ধাপে দুপুরের খাবার খান শতাধিক শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে ভরপেট খাবার পেয়ে খুশি শ্রমজীবীরা। অন্যান্য সামাজিক সংগঠনও এভাবে এগিয়ে এলে অসহায় মানুষদের অন্তত একবেলা খাবারের চিন্তা করতে হবে না বলে জানান তাঁরা।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুক্তাদীর কামালী দুর্জয় জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে তাঁরা ‘নিঃস্বার্থ পরিবার’-এর পক্ষ থেকে সমাজসেবামূলক কাজ করে আসছেন। শুরুতে সুবিধাবঞ্চিত শিশুদের দুই টাকায় ঈদ ও শীতের কাপড় দেওয়া হতো। গত কয়েক মাস ধরে দুই টাকায় দুপুরের খাবার খাওয়ানো হচ্ছে। বর্তমানে মাসে একবার এ খাবারের আয়োজন করা হয়।

হৃদয়বানদের সহযোগিতা পেলে প্রতিদিন এই খাবারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান মুক্তাদীর কামালী দুর্জয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]