কুমিল্লায় ফিশারি থেকে নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

কুমিল্লঅ প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে লালমাই উপজেলার চেঙ্গাহাটা বাজার সংলগ্ন একটি মাছের ফিশারি থেকে তনন হোসেন (২৬) নামের এক

2026-08-24T11:24:28+06:00
2026-08-24T11:24:28+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুমিল্লায় ফিশারি থেকে নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
কুমিল্লঅ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:২৪ এএম 
সংগৃহীত ছবি
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে লালমাই উপজেলার চেঙ্গাহাটা বাজার সংলগ্ন একটি মাছের ফিশারি থেকে তনন হোসেন (২৬) নামের এক নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয় লোকজন ফিশারির পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে লালমাই থানা পুলিশকে খবর দেন। 

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত তনন চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার নিজ মেহের দক্ষিণ গ্রামের খোকন মিয়া ও শাহীন বেগম দম্পতির ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল থেকে তনন নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে শাহারাস্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি দেখে স্বজনরা ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাইন বিল্লাহ ও লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ-বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ জানান, সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনোভাবে পানিতে পড়ে গিয়ে সাঁতার না জানার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। লাশটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় লালমাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


দেশবার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]