জামালপুরে ৯শ কেজি ঘোড়ার মাংস বোঝাই পিকআপসহ ৫ জন আটক

জামালপুর প্রতিবেদক

সারাদেশ

জামালপুরে ১৬টি বস্তায় ৯শ কেজি ঘোড়ার মাংস বোঝাই পিকআপসহ ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল (২৩ আগস্ট) দুপুরে

2026-08-24T11:46:02+06:00
2026-08-24T11:46:02+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জামালপুরে ৯শ কেজি ঘোড়ার মাংস বোঝাই পিকআপসহ ৫ জন আটক
জামালপুর প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৪৬ এএম 
জামালপুরে ১৬টি বস্তায় ৯শ কেজি ঘোড়ার মাংস বোঝাই পিকআপসহ ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকা থেকে ঘোড়ার মাংসসহ তাদের আটক করে পুলিশ। নরুন্দি তদন্ত কেন্দ্রে ইনচার্জ মো: নাজমুল হক জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপে করে ১৬টি বস্তায় ৯শ’ কেজি ঘোড়ার মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। 

এ সময় ঘোড়ার মাংস বিক্রেতা, ক্রেতা ও পরিবহনের অভিযোগে ৫ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঘোড়ার মাংস বিক্রেতা পারর্শবর্তী টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি উত্তরপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মো: হুমায়ুন(৪০), মাংসের ক্রেতা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চরদুবারকান্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আলফাজ (৪২) ও একই এলাকার মো: নুরুল ইসলামের ছেলে মো: শহিদ (৩৫), পিকআপের চালক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাইঞ্চারচর এলাকার রমজান আলীর ছেলে মো: জুয়েল (২৬) এবং হেলপার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আমির হোসেনের ছেলে মো: তাসির মিয়া(২৫)। এই চক্রটি ঘোড়ার মাংস জামালপুরসহ বিভিন্ন জেলায় হোটেল-রেস্তোরাতে বিক্রি করতো।

নরুন্দি তদন্ত কেন্দ্রে ইনচার্জ মো: নাজমুল হক আরও জানান, আটকের ভ্রাম্যমাণ আদালতে তাদের দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমান হোসেন আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘোড়ার মাংস বিক্রেতা ও দুই ক্রেতাকে ৬ মাস এবং পিকআপের চালক ও হেলপারকে ২ মাসের কারাদন্ডসহ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে আটককৃত ঘোড়ার মাংস মাটিতে পুতে ফেলা হয়


দেশবার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]