তিন ইউনিয়নের অপেক্ষার অবসান, উদ্বোধন হলো বারুনীতলা মহাশ্মশান

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর, রাখালবুরুজ ও নাকাই ইউনিয়নের সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের শ্মশানঘাট-সংকটের অবসান ঘটিয়ে উদ্বোধন করা

2026-08-24T15:55:34+06:00
2026-08-24T15:55:34+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
তিন ইউনিয়নের অপেক্ষার অবসান, উদ্বোধন হলো বারুনীতলা মহাশ্মশান
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর, রাখালবুরুজ ও নাকাই ইউনিয়নের সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের শ্মশানঘাট-সংকটের অবসান ঘটিয়ে উদ্বোধন করা হয়েছে বারুনীতলা মহাশ্মশান।

স্থানীয়দের ভাষ্য, এতদিন শ্মশানঘাটের অভাবে কোনো সনাতন সম্প্রদায়ের মানুষের মৃত্যু হলে শেষকৃত্য সম্পন্ন করা নিয়ে চরম অনিশ্চয়তা, দুর্ভোগ ও কষ্টের মুখে পড়তে হতো। বছরের পর বছর তারা নদীর পাড়ে দাহ কিংবা মাটিতে সমাধি দিতে বাধ্য হয়েছেন।

সনাতন সম্প্রদায়ের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মতবিরোধ, অর্থসংকট ও নানা জটিলতায় একটি শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ বারবার থেমে যায়। তবে এবার সব দ্বন্দ্ব ভুলে তিন ইউনিয়নের মানুষ একসঙ্গে উদ্যোগ নেন। প্রায় ৪০ শতক জমির ওপর নির্মিত বারুনীতলা মহাশ্মশান উদ্বোধনের মধ্য দিয়ে তাদের শেষকৃত্যের জন্য একটি স্থায়ী ব্যবস্থা নিশ্চিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে মহাশ্মশানটির উদ্বোধন করেন কমিটির সভাপতি নিরুপম চন্দ্র সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি দীপক কুমার কর, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিলু চন্দ্র, সমাজসেবী রিকুনুর রহমান মুক্তাসহ স্থানীয় সনাতন সম্প্রদায়ের সদস্যরা।

দীর্ঘ প্রতীক্ষার পর মহাশ্মশান চালু হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের ভাষ্য, জীবনের শেষ বিদায়ের জন্য আর অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে না, এটিই তাঁদের সবচেয়ে বড় প্রাপ্তি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]