সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১

2026-08-25T13:35:02+06:00
2026-08-25T13:35:02+06:00
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৩৫ পিএম 
ফাইল ছবি
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। যা সোমবার ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
জনবল-চিকিৎসক সংকটে ৫০ শয্যার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন
বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন নাকচ

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
ঢালাও ফাঁসির রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কাড়লেন হাইকোর্ট
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]