পরকীয়া প্রেমে সাড়া না দেয়ায় মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানাধীন নাওডোবা এলাকার সরল খাঁ'র কান্দি গ্রামে। এই বিষয়ে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক তালুকদার ও তার পরিবার বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই ঘটনাটিকে অনেকেই সাজানো মিথ্যা অভিযোগ বলে অভিহিত করেছে। ভুক্তভোগী পরিবারের দাবি ক্লিনিকাল পরীক্ষা করলে মিথ্যা ধর্ষণের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র পরকীয়া প্রেমে সাড়া না দেয়ায় জেদের বশবতী হয়ে আকলিমা নামে চার সন্তানের জননী এই অভিযোগ করেছেন বলেও জানান ভুক্তভোগী আব্দুর রাজ্জাক।
ঘটনার বিবরণে ভুক্তভোগী জানান,গত একবছর যাবত সৌদি আরব প্রবাসী রব মিয়া বয়াতির স্ত্রী আকলিমা আব্দুর রাজ্জাককে নানাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আটচল্লিশ বছর বয়সী চার পুত্র সন্তানের জনক রাজ্জাক তালুকদার কোনভাবেই তার প্রস্তাবে সারা দেয়নি। এই কারণে ক্ষিপ্ত হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বকর জানান, ঘটনার স্থল পরিদর্শন করে দেখতে পাই,বাদী এবং বিবাদীর বাড়ি পাশাপাশি, বাদীর স্বামী প্রবাসী, কেউ কেউ বলছে তাদের সাথে পূর্বে থেকে প্রেমের সম্পর্ক আছে, শারীরিক সম্পর্ক থাকতে পারে, তবে সেটা দুজনার সম্মতিতেই হয়ে থাকতে পারে, তবে আমি পুরোপুরি বিষয়টা নিশ্চিত নই। এই বিষয়ে আমি সম্পূর্ণ বক্তব্য দিতে পারবো না আমার ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়ে যা বলার বলবে।
এ ঘটনার বিষয়ে জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ কে একাধিকবার মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
দেশবার্তা/ জেএ