মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাবে সরকার, আবেদন করবেন যেভাবে

দেশবার্তা ডেস্ক

জাতীয়

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে। স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রথম

2026-08-29T15:59:46+06:00
2026-08-29T15:59:46+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাবে সরকার, আবেদন করবেন যেভাবে
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে। স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্টে’ মালয়েশিয়ায় পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত কর্মীদের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ ব্যবস্থায় মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সরকারি অনুমোদিত নিয়োগ-সংক্রান্ত বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করা যাবে।

আবেদনের জন্য সাধারণত বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার তথ্য, নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং কর্মসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এজন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন না করে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

অর্থ লেনদেনে সতর্কতা

আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দেওয়া, মেডিকেল পরীক্ষা করানো বা পাসপোর্ট জমা না দেওয়ার জন্য আগ্রহী কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মীদের যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তুতি শেষ হলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিস্তারিত নির্দেশনা এবং আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি, কারণ কী
হেফাজত আমিরের দোয়া নিতে বাবুনগরে ধর্ম প্রতিমন্ত্রী
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬
গাইবান্ধায় বরেণ্য ছড়াকার সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, কটাক্ষের মুখে রুক্মিণী
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]