নেপালে বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২৫০০

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৩৪ জনে। এছাড়াও নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। রোববার

2026-08-30T11:15:47+06:00
2026-08-30T11:15:47+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
নেপালে বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২৫০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:১৫ এএম 


নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৩৪ জনে।  এছাড়াও নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ।  রোববার সকালে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ ব্রিফিংয়ে
এ তথ্য জানাগেছে ।

প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৭৩৪টি মরদেহ ও মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনো অভিযান চলছে। দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামোর কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

গত ২৬ আগস্ট ভোতে কোশি নদী এলাকায় আকস্মিক বন্যার পর ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। এতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপাল সরকার জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় ও বিদেশি নাগরিকদের মধ্যে যারা নিখোঁজ রয়েছেন, তাঁদের শনাক্ত করতে পরিবার, স্থানীয় প্রশাসন ও হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]