২০ আফগানিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

২০২৬ সালে অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মানবাধিকার সংগঠনগুলো বলছে, চলতি বছরের প্রায় প্রতি মাসেই

2026-08-30T12:27:33+06:00
2026-08-30T12:27:33+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
২০ আফগানিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:২৭ পিএম 
২০২৬ সালে  অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মানবাধিকার সংগঠনগুলো বলছে, চলতি বছরের প্রায় প্রতি মাসেই অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মূলত মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগে বেশির ভাগ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

এসব মৃত্যুদণ্ডের বেশির ভাগ কার্যকর হয়েছে শিরাজের আদেলাবাদ কারাগার, তাইবাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইসফাহানের দাস্তগের্দ কারাগারে।

মানবাধিকার সংগঠনগুলো এসব মামলার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের দাবি, অনেক আসামি যথেষ্ট আইনি সহায়তা পাননি। অনেক পরিবারও তাদের স্বজনের মামলা বা পরিণতি সম্পর্কে ঠিকমতো জানতে পারেনি।

সাম্প্রতিক একটি মামলায় ইসফাহানের ‘আলিখানি স্কয়ার’ ঘটনায় দুই আফগান চাচাতো ভাই গোল মোহাম্মদ মোহাম্মাদি ও কায়েম হোসেইনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২৬ সালের জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে এই মামলার সম্পর্ক রয়েছে বলে জানানো হয়েছে।

এ ছাড়া জুলাইয়ে আফশার শাহ-আহমাদি, ইমান শাফায়ি ও সদরউদ্দিন আহমাদজাদেহ নামে তিন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার ঘটনায় অংশ নেওয়ার অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

তবে ইরানে আফগান নাগরিকদের মৃত্যুদণ্ডের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ দেশটিতে অনেক মৃত্যুদণ্ডের খবর সরকারিভাবে প্রকাশ করা হয় না।

মানবাধিকার সংগঠন হেংগাওর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

এদিকে আফগান নাগরিকদের মৃত্যুদণ্ড ঠেকাতে তালেবান সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মৃত্যুদণ্ডের মুখে থাকা আফগান নাগরিকদের জন্য তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]