ফুসফুসে ইনফেকশন নিয়ে বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে দেখতে আজ বুধবার হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি সকাল সাড়ে ৯টায় হাসপাতালে যান এবং মন্ত্রীর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। তারা রাষ্ট্রপতিকে মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে অবহিত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হয়ে পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির এই নেতা।
দেশবার্তা/এমআর