বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার

2026-09-02T16:39:10+06:00
2026-09-02T16:39:10+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম 
প্রতীকী ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষপুরা হোগলাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন মহিষপুরা ফাঁড়ি পুলিশের টু-আইসি এএসআই ঝন্টু।

সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ আবুল কালাম আজাদ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মৃত মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪২) দিনমজুর কৃষক ছিলেন। মহিষপুরা হোগলাপাশা গ্রামের তাঁদের ভগ্নিপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রির জমিতে বীজ রোপণের সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন নিকটস্থ ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত বিধান বাছাড়ের স্ত্রী শিখা রানী, দুই ছেলে ও দুই মেয়ে এবং তাঁর ভাই মানিক বাছাড়ের স্ত্রী বিথি রানী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, খবর শুনে তাৎক্ষণিক ফাঁড়ি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


  বিষয়:   মোরেলগঞ্জ  বজ্রপাত  মৃত্যু 


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]