শুভ জন্মাষ্টমী আজ

দেশবার্তা প্রতিবেদক

ধর্ম

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারা

2026-09-04T15:48:32+06:00
2026-09-04T15:48:32+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
ধর্ম
দেশজুড়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি
শুভ জন্মাষ্টমী আজ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে দিনটি। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়-অবিচার দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এই তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন ও সত্য-সুন্দরকে প্রতিষ্ঠা করতেই যুগে যুগে ভগবান অবতরণ করেন বলে তাঁদের বিশ্বাস।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটির নানা তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারিত হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও ইসকনসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন। আজ বিকেল ৩টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এই মিছিলের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

উদ্বোধনের পর প্রতি বছরের মতো বর্ণাঢ্য মিছিলটি পলাশীর মোড় থেকে শুরু হয়ে জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার ও গোলাপশাহ মাজার হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

অন্যদিকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) শুভ জন্মাষ্টমী উপলক্ষে ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় নাটক কীর্তন মেলা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী
মোরেলগঞ্জে জন্মাষ্টমীর শোভাযাত্রায় জনস্রোত, সম্প্রীতির বার্তায় মুখর শহর
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩ পাইলট নিহত
বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: এফএও

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
পিরোজপুরে ঝুঁকিপূর্ণ পুল, বেহাল সড়কে দুর্ভোগ তিন গ্রামের মানুষের
বরগুনায় ২২৬ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের বৃত্তি
ধর্ম- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]