ঢাকায় পূজামণ্ডপ কমেছে, বেড়েছে সারা দেশে

দেশবার্তা প্রতিবেদক

ধর্ম

ঢাকা মহানগরে গত বছরের তুলনায় এবার দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা কমেছে তিনটি। তবে সারা দেশে মণ্ডপের সংখ্যা বেড়েছে ১

2026-10-15T14:33:53+06:00
2026-10-15T14:33:53+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
ধর্ম
ঢাকায় পূজামণ্ডপ কমেছে, বেড়েছে সারা দেশে
দেশজুড়ে এবার ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে দুর্গাপূজা, গত বছর ছিল ৩২ হাজার ৩৫১টি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম 
⏲

ঢাকা মহানগরে গত বছরের তুলনায় এবার দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা কমেছে তিনটি। তবে সারা দেশে মণ্ডপের সংখ্যা বেড়েছে ১ হাজার ৫০০টি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার ঢাকা মহানগরে ২৫৮টি এবং সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর রাজধানীতে ২৬১টি এবং সারা দেশে ৩২ হাজার ৩৫১টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছিল। এ হিসাবের মধ্যে প্রতিমার পাশাপাশি ঘটে আয়োজিত পূজাও রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, এবারের দুর্গাপূজার বিশেষত্বের মধ্যে রয়েছে পূজার ছুটি বাড়ানো, সারা দেশে মণ্ডপের সংখ্যা বৃদ্ধি এবং সরকারি বরাদ্দ বাড়ানো। পাশাপাশি সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সরকারি দল ও বিরোধী দল উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিক বলে মন্তব্য করেন তিনি।

সন্তোষ শর্মা বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনও নিরাপত্তার শঙ্কা দেখছি না। বাকিটা পূজার সময় দেখা যাক। কারণ সরকারের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আন্তরিকতাও আছে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের গত ৫৫ বছরের ইতিহাসে হিন্দু সম্প্রদায়ের ওপর সংঘটিত বিভিন্ন হামলার ঘটনায় এখনো সুষ্ঠু বিচার হয়নি বলে তাঁদের অভিযোগ। রামু, নাসিরনগর, ২০২১ সালে কুমিল্লা ও সুনামগঞ্জের ঘটনার উল্লেখ করে তিনি এসব ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১০ অক্টোবর মহালয়া উদ্‌যাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে। আগামী শনিবার (১৭ অক্টোবর) ও রবিবার (১৮ অক্টোবর) সপ্তমী, সোমবার (১৯ অক্টোবর) অষ্টমী, মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। এবার দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং বিদায় নৌকায়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, বিজয়া দশমীতে বুধবার বিকেল ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হবে। সারা দেশে বিজয়ার শোভাযাত্রার আয়োজন করা হবে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
ধর্ম- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement