রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

দেশবার্তা ডেস্ক

ধর্ম

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৮ হিজরি

2026-11-12T14:38:46+06:00
2026-11-12T14:38:46+06:00
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
ধর্ম
রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:৩৮ পিএম 
⏲
প্রতীকী ছবি
বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন থেকে শুরু হবে রোজা।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুধবার থেকে জমাদিউস সানি মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পর সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস শেষ হলেই শুরু হবে পবিত্র রমজান।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। ফলে রমজান শুরুর সুনির্দিষ্ট সময় চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চন্দ্রবর্ষের কারণে প্রতিবছর গ্রেগরীয় বর্ষপঞ্জিতে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।

তবে ২০২৭ সালের রমজান শুরুর তারিখ এখনো চূড়ান্ত নয়। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ঠিকাদারি প্রভাবের অভিযোগ মনজুরুল ইসলাম সুমনের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির ঘরে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার
কর্ণফুলী চ্যানেল এবং বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের অভিযান
সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নাছির উদ্দীনের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
ধর্ম- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement