স্বামী-স্ত্রী পরস্পরকে ‘বেবি’ বা ‘বাবু’ ডাকা কি বৈধ?

দেশবার্তা ডেস্ক

ধর্ম

স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ভালোবাসা, স্নেহ, মায়া-মমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে ওঠে। একে অপরকে আদরের বিভিন্ন নামে সম্বোধনের

2026-08-25T14:27:43+06:00
2026-08-25T14:27:43+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
ধর্ম
স্বামী-স্ত্রী পরস্পরকে ‘বেবি’ বা ‘বাবু’ ডাকা কি বৈধ?
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম 
⏲
ছবি: এআই দিয়ে তৈরি।
স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ভালোবাসা, স্নেহ, মায়া-মমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে ওঠে। একে অপরকে আদরের বিভিন্ন নামে সম্বোধনের প্রচলনও রয়েছে। অনেকেই জানতে চান, স্ত্রী স্বামীকে ‘বাবু’ এবং স্বামী স্ত্রীকে ‘বেবি’ বলে ডাকলে তা ইসলামী শরিয়তের দৃষ্টিতে বৈধ কি না।

ইসলামে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও স্নেহ প্রকাশ নিষিদ্ধ নয়। বরং পবিত্র কোরআনে দাম্পত্য জীবনের অন্যতম ভিত্তি হিসেবে ভালোবাসা ও দয়ার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তার নিদর্শনাবলির মধ্যে রয়েছে- তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা আর-রূম, আয়াত: ২১)

হাদিসেও রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রীদের প্রতি ভালোবাসা ও কোমল আচরণের একাধিক দৃষ্টান্ত রয়েছে। তিনি স্ত্রী আয়েশা (রা.)-কে আদর করে ‘হুমায়রা’ বলে সম্বোধন করতেন (ইবনে মাজাহ, হাদিস: ২৪৭৪)। 

অন্য একটি হাদিসে আয়েশা (রা.) বর্ণনা করেন, ‘একবার কিছু হাবশী যুবক শারীরিক কসরত দেখানোর জন্য মসজিদে প্রবেশ করে। তখন রাসূল (সা.) আমাকে বললেন, হে হুমায়রা তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ।’ (সুনানে কুবরা, হাদিস: ৮৯০২)

এসব বর্ণনা থেকে বোঝা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে সুন্দর কোনো ডাকনাম ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ নয়।

ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বামী-স্ত্রী পরস্পরকে ‘বেবি’, ‘বাবু’, ‘জান’ বা এ ধরনের প্রচলিত আদরের নামে সম্বোধন করলে শুধু শব্দ ব্যবহারের কারণে তা হারাম হয়ে যায় না। যদি এসব সম্বোধনের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা ও স্নেহ প্রকাশ করা হয় এবং এর মধ্যে নিষিদ্ধ কোনো অর্থ না থাকে, তাহলে তা বৈধ। সে হিসেবে স্ত্রী স্বামীকে ‘বাবু’ এবং স্বামী স্ত্রীকে ‘বেবি’ বলে সম্বোধন করতে পারেন।

তবে কোনো সম্বোধনের অর্থ যদি অশ্লীল, অপমানজনক বা অসম্মানসূচক হয়, তাহলে তা ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে এমন কোনো সম্বোধন ব্যবহার করা উচিত নয়, যাতে স্বামী বা স্ত্রী নিজেদের অস্বস্তি বা অপমানবোধ করেন। অন্য মানুষের সামনেও এমন আদরের সম্বোধন পরিহার করা উচিত, যা সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এদিকে বিশেষজ্ঞ আলেমদের মতে, স্ত্রীকে আদর করে ডাকার জন্য বিভিন্ন ভাষায় অসংখ্য শব্দ রয়েছে। আমাদের সমাজে ‘বাবু’ শব্দটি সাধারণত সন্তানকে আদর করে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সে কারণে সন্তানের বাবা বা মাকে একই শব্দে সম্বোধন করাকে তারা দৃষ্টিকটু ও সামাজিক শিষ্টাচারবহির্ভূত বলে মনে করেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয়, তবে বাবুর হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব: দুলু
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ
তারকাদের সংহতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে

সর্বাধিক পঠিত 

চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
রাজশাহীতে সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
ধর্ম- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement