মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় ১৮ জেলার ৭২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন (টিএলএ)-এর তৃতীয় টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে। ৩ সেপ্টেম্বর

2026-09-04T16:18:56+06:00
2026-09-04T16:18:56+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরায় ১৮ জেলার ৭২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন (টিএলএ)-এর তৃতীয় টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মাগুরা জেলা টেনিস ক্লাবের সেন্টার কোর্টে উদ্বোধনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সূচনা হয়।

মাগুরার জেলা প্রশাসক ও জেলা টেনিস ক্লাবের সভাপতি মোতাকাব্বির আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে টেনিসসংশ্লিষ্ট ব্যক্তি, খেলোয়াড়, আয়োজক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শুরু হয় মূল পর্বের খেলা।

উদ্বোধনী ম্যাচে ৪৫ বছর ও তদূর্ধ্ব গ্রুপে খুলনার মাসুদ-মোশাররফ জুটির মুখোমুখি হয় পিরোজপুরের শহীদ-সাব্বির জুটি। ম্যাচে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে ৪২টি দল অংশ নিয়েছে। ৭২ জন খেলোয়াড়কে বয়সভিত্তিক দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছেন ৪৫ বছরের কম বয়সী খেলোয়াড় এবং অন্য গ্রুপে রয়েছেন ৪৫ বছর ও তদূর্ধ্ব বয়সী খেলোয়াড়রা।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং মাগুরা জেলা টেনিস ক্লাবের সহযোগিতায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাগুরা জেলা স্টেডিয়াম-সংলগ্ন জেলা টেনিস ক্লাব ও ইনডোর টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার মাগুরা প্রেসক্লাব। স্পন্সর হিসেবে রয়েছে আরিয়ানের হেলমেটস ও খান ওয়ারিয়র্স স্পোর্টস ক্লাব।

আয়োজক কমিটির সদস্য হামিমুর রহমান বলেন, টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের এ আয়োজন ইতোমধ্যে দেশের টেনিস অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। এবারের প্রতিযোগিতায় ১৮টি জেলা থেকে ৭২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। টুর্নামেন্ট সফল করতে জেলা প্রশাসন ও মাগুরা জেলা টেনিস ক্লাব সর্বাত্মক সহযোগিতা করছে।

তিনি বলেন, মাগুরায় ইনডোর টেনিস কমপ্লেক্স থাকায় খেলোয়াড়দের মধ্যে এ প্রতিযোগিতা নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। ইনডোর ও আউটডোর—দুই ধরনের কোর্ট সুবিধা থাকায় আবহাওয়া প্রতিকূল হলেও নির্ধারিত সময়ে খেলা চালিয়ে নেওয়া সম্ভব হবে।

এর আগে গত বছরও টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাগুরায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবারও মাগুরাকে প্রতিযোগিতার ভেন্যু করা হয়েছে।

গত আসরে মাগুরার খেলোয়াড়দের সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। এবার নিজেদের মাটিতে আরও ভালো ফল করে শিরোপা জয়ের লক্ষ্যে লড়াই করছেন স্থানীয় খেলোয়াড়রা।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে এ টুর্নামেন্ট মাগুরায় টেনিসের প্রসার ও জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]