তিন মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত শুভ দাসের মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়ার শুভ দাসের মরদেহ মৃত্যুর তিন মাস ২৫ দিন পর দেশে ফিরেছে।

2026-09-06T13:45:52+06:00
2026-09-06T13:46:31+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
তিন মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত শুভ দাসের মরদেহ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ১:৪৬ পিএম

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়ার শুভ দাসের মরদেহ মৃত্যুর তিন মাস ২৫ দিন পর দেশে ফিরেছে। রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে ২৩ বছর বয়সী এই তরুণের মরদেহ কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানো শুভকে শেষ পর্যন্ত ফিরতে হলো কফিনবন্দি হয়ে।


শুভ দাস শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় প্রায় তিন বছর আগে লেবাননে যান তিনি। ভ্যান চালিয়ে সংসার চালানো বাবা এবং ধানের চাতালে কাজ করা মা ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় রুটি বহনকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা হয়। এতে ঘটনাস্থলেই শুভ দাসসহ তিন বাংলাদেশি নিহত হন। নিহত অন্য দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ। তারা একই এলাকায় বসবাস ও কাজ করতেন।


চার ভাই-বোনের মধ্যে শুভ ছিলেন মেজো। পরিবারের অভাব দূর করে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তাঁর। কিন্তু যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় মাত্র ২৩ বছর বয়সেই প্রাণ হারাতে হয় তাঁকে।


শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ কয়েক মাস আগেই দেশে ফিরলেও শুভর মরদেহ ফিরতে সময় লাগে। অবশেষে রোববার মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা বলেন, ২০২৩ সালে জমি-জায়গা বিক্রি করে শুভ লেবাননে যান। ১২ মে ইসরায়েলি ড্রোন হামলায় তিনি নিহত হন। পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।


কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রোববার সকালে শুভর মরদেহ বাড়িতে পৌঁছেছে। ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর সৎকারের পরামর্শ দেওয়া হয়েছে।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]