টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র‌্যাব-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা

2026-09-06T13:52:52+06:00
2026-09-06T13:52:52+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র‌্যাব-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-১৫ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল জানতে পারে, জনৈক খামিন মাঝির বসতবাড়ির পশ্চিম পাশের ফাঁকা স্থানে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি তল্লাশি করে ১ কেজি ওজনের তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটের গায়ে ‘GUANYINWANG’ লেখা ছিল। প্যাকেটগুলো থেকে মোট ৩ কেজি কথিত অ্যামফিটামিনজাতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, পলাতক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধার করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]