কুষ্টিয়ায় ভিজিএফ কার্ড নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

কুষ্টিয়া সংবাদদাতা

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে ছুরিকাঘাতে আবদুল আজিজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার মথুরাপুর

2025-07-03T12:23:34+06:00
2025-07-04T17:14:08+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুষ্টিয়ায় ভিজিএফ কার্ড নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত
কুষ্টিয়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:২৩ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৫ ৫:১৪ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে ছুরিকাঘাতে আবদুল আজিজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজ উপজেলার মথুরাপুর গ্রামের দরগাহতলা এলাকার খিলাফত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুল আজিজ ভিজিএফ কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। কিন্তু তাঁর কার্ড হয়নি। কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে পলাশ নামের এক ব্যক্তি আজিজের কাছ থেকে ৫০০ টাকা নেন। পরে কার্ড না হওয়ায় গতকাল রাতে পলাশের কাছে গিয়ে টাকা ফেরত চান আজিজ। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পলাশ তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে আজিজকে মারধর করেন এবং ছুরিকাঘাত করেন বলে স্থানীয় লোকজন জানান। এতে আজিজ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, অনলাইনে ভিজিএফ কার্ড তৈরির বিষয়ে দ্বন্দ্বের জেরে একজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ ও র‍্যাব রাত থেকেই অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]