কুড়িগ্রামে ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারী পেলেন ‘ডিগনিটি কিট’

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুটি ইউনিয়নের ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারীকে ‘ডিগনিটি কিট’ ও পানির জার দেওয়া হয়েছে। এসব

2026-09-09T15:22:04+06:00
2026-09-09T15:22:04+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারী পেলেন ‘ডিগনিটি কিট’
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২২ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুটি ইউনিয়নের ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারীকে ‘ডিগনিটি কিট’ ও পানির জার দেওয়া হয়েছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ব্যাগ, টর্চলাইট, স্যান্ডেল, চিরুনি, নেইল কাটার, আন্ডারগার্মেন্টস, গামছা ও স্যানিটারি প্যাড।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে বেসরকারি সংস্থা এএফএডির ‘টুগেদার হোফা’ প্রকল্পের উদ্যোগে বন্যাকবলিত এসব নারীর মধ্যে উপকরণগুলো বিতরণ করা হয় বলে জানান উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ।

বুড়াবুড়ি ইউনিয়নের দাড়ারপাড় গ্রামের কিশোরী মমতাজ বলেন, “একটি বালতিতে ১৩ ধরনের উপকরণ পেয়েছি। এর মধ্যে রয়েছে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ব্যাগ, টর্চলাইট, স্যান্ডেল, চিরুনি, নেইল কাটার, আন্ডারগার্মেন্টস, গামছা ও স্যানিটারি প্যাড।”

হাতিয়া ইউনিয়নের গুজিমারী চরের কিশোরী সোনিয়া বলেন, “বন্যার সময় নিরাপদ পানি সংরক্ষণের জন্য একটি করে পানির জার পেয়েছি। এটি বন্যার সময় কাজে লাগবে।”

ইউএনও এ টি এম আরিফ বলেন, “জরুরি বা সংকটের সময়ে নারী ও কিশোরীদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা ও সম্মান বজায় রাখতে ডিগনিটি কিট দেওয়া হয়। এতে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী থাকে।”

অনুষ্ঠানে হাতিয়া ইউনিয়ন পরিষদের সচিব হারুন অর রশিদ, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কুদ্দুস, এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বয়কারী রেশমা সুলতানা ও প্রকল্পের ফোকাল পারসন রোজিনা আক্তার উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]