হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (আইপিপিএ)’ চুক্তি স্বাক্ষর হয়েছে।বুধবার

2026-09-09T15:46:42+06:00
2026-09-09T15:46:42+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম 

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (আইপিপিএ)’ চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর উদ্বোধনী পর্বে দুই পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হংকং সরকারের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই।

চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগকারীদের পারস্পরিক বিনিয়োগ ও পুঁজির সুরক্ষা আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশের সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস হংকং। নতুন এই চুক্তির ফলে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ আরও বাড়তে পারে। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের প্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, গত পাঁচ বছরে হংকং থেকে বাংলাদেশ প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করেছে। এর মধ্যে শুধু ২০২৫ সালে এসেছে ১২২ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টদের মতে, আইপিপিএ স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের বিনিয়োগ সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রেও চুক্তিটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]