টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১৪ লাখ ইয়াবা বড়িসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

2026-09-09T20:05:24+06:00
2026-09-09T20:05:24+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম 
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১৪ লাখ ইয়াবা বড়িসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে উপজেলার হ্নীলা সীমান্তের জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই বড় চালান জব্দ করা হয়। বিজিবির ভাষ্য, এটি তাদের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ইয়াবা উদ্ধার অভিযান।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার জয়ঘর দাস ও মো. হোসাইন।

বুধবার বিকেলে টেকনাফ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের গোয়েন্দা তথ্য পাওয়ার পর সীমান্তে নজরদারি বাড়ানো হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় বিশেষ টহল দল অভিযান চালিয়ে থার্মাল প্রযুক্তির মাধ্যমে একটি নৌকা শনাক্ত করে। পরে নৌকাটি তল্লাশি করে ১৪ লাখ ইয়াবা বড়ি উদ্ধার এবং দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

কক্সবাজারের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল-আলম জানান, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। তাঁর ভাষায়, “চোরাকারবারিরা নানা কৌশলে সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করছে। বিভিন্ন সময়ে চোরাকারবারিদের আটক করে থানায় হস্তান্তর করা হয়।”

বিজিবি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) মোট ১ কোটি ৪৩ লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে এবং এ-সংক্রান্ত ঘটনায় ২৪৩ জনকে আটক করেছে। সীমান্তে মাদক ও অন্যান্য অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]