নিহত সেনাসদস্য তাসনিমের বাড়িতে শোকের মাতম

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের মৃত্যুর খবরে রাজশাহীর পবা উপজেলার বিন্দারামপুর গ্রামের বাড়িতে

2026-09-09T20:14:55+06:00
2026-09-09T20:14:55+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নিহত সেনাসদস্য তাসনিমের বাড়িতে শোকের মাতম
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম 
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের মৃত্যুর খবরে রাজশাহীর পবা উপজেলার বিন্দারামপুর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। বুধবার দুপুরের দিকে মৃত্যুর খবর পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা।

তাসনিম রিফায়াতের বাবার নাম আসাদুল হক। পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে তাদের বাড়ি। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন মেজ।

প্রায় ১২ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তাসনিম রিফায়াত। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টায় চট্টগ্রাম সেনানিবাসে তাসনিম রিফায়াতের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ ঢাকায় নেওয়া হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

নিহত সেনাসদস্যের ছোট ভাই শামসাদ আহমেদ বলেন, এর আগেও একই ট্যাংকে একই ধরনের দুর্ঘটনায় দুজন নিহত হয়েছিলেন। ঘটনার আগের দিন রিফাত ওই ট্যাংকে ফায়ারিং করেছিলেন। পরদিন সেখানে বিস্ফোরণে দুজন নিহত হন। আগের ঘটনাটি গোপন রাখা হয়েছিল বলেও তিনি পরিবারকে জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, “এসব ঘটনায় রিফাতের মধ্যে সবসময় ভয় কাজ করত। তিনি ভিডিওকলের মাধ্যমে কর্মস্থলের বিভিন্ন বিষয় পরিবারকে দেখাতেন এবং ঝুঁকির কথা বলতেন। এমনকি চাকরি নিয়েও তিনি ভীত ছিলেন। পরিবারের সদস্যদের তিনি প্রায়ই বলতেন, ‘আমার সঙ্গে এমন কিছু হলে হয়তো আমার অস্তিত্বও থাকবে না’। এ কারণে তিনি চাকরি করতে না চাওয়ার কথাও একাধিকবার জানিয়েছিলেন।”

ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা আসাদুল ইসলাম। তিনি বলেন, ‘আমার তিন ছেলে ও এক মেয়ে। এখন আর চাওয়ার কিছু নেই, ছেলের জন্য সবার কাছে শুধু দোয়া চাই।’

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]