টেকনাফে বসতঘর থেকে ১৭ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি বসতঘর থেকে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

2026-09-10T14:24:58+06:00
2026-09-10T14:24:58+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে বসতঘর থেকে ১৭ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি বসতঘর থেকে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাশেদা বেগম (৩০) নামে এক নারীকে পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্যান্ডেলপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাশেদা বেগমের তিন কক্ষবিশিষ্ট একতলা বসতঘরটি ঘেরাও করা হয়। ওই সময় ঘরটি তালাবদ্ধ থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্য থেকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তালা ভেঙে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ঘরের পূর্ব পাশের শয়নকক্ষের ছানসেডের ওপর রাখা একটি শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো, স্কচটেপ ও পলিপ্যাকেটে মোড়ানো আটটি প্যাকেট থেকে মোট ১৭ হাজার ৬০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো আলামত হিসেবে জব্দ করা হয়।

অভিযানের সময় রাশেদা বেগম ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তাঁকে গ্রেপ্তারে এলাকায় বিশেষ অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকমুক্ত সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]