| চলমান বার্তা: |

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার নিরাপত্তা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বর্তমানে ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে নানা ধরনের ঘটনা ঘটছে। এসব থেকে দেশের জনগণকে সুরক্ষা দিতে সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন রয়েছে। সরকারের লক্ষ্য একটি সঠিক আইন প্রণয়ন করা, যা ইন্টারনেটের ক্ষতিকর দিক থেকে মানুষকে রক্ষা করবে।
তিনি বলেন, সাইবার বুলিং সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে এটি দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। নারীর প্রতি সহিংসতা বন্ধ, অশ্লীল ভাষায় বক্তব্য রোধ এবং সামাজিক অবক্ষয় ঠেকাতে সরকার আইনটি যুগোপযোগীভাবে প্রণয়ন করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে আইসিটি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করবে এবং তাদের মতামত নেওয়া হবে।
দেশবার্তা/এমআর
