দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) গাইবান্ধার সাদুল্লাপুরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ‘ডেঙ্গু মশক নিধন দিবস’-এর উদ্বোধন করা হয়েছে।
দেশব্যাপী এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সাদুল্লাপুর উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
এ কর্মসূচি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, জামায়াতে ইসলামীর সেক্রেটারি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য, আরএমও ডা. দীপান্বিতা দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভীক জাহান, শিক্ষা কর্মকর্তা শম্ভু চরণ দাস, নির্বাচন কর্মকর্তা শাহরিয়ার হাসান ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদশা আলম সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রতিনিধি/আরএইচ