নওগাঁয় খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের গুণীজন সংবর্ধনা

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় 'মাদার অব ডেমোক্রেসি' বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার দুপুরে বিএনপির দলীয়

2026-09-12T15:42:40+06:00
2026-09-12T15:42:40+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁয় খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের গুণীজন সংবর্ধনা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁয় 'মাদার অব ডেমোক্রেসি' বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে সংগঠনটির নওগাঁ জেলা শাখা এর আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

উদ্বোধক হিসেবে ছিলেন 'মাদার অব ডেমোক্রেসি' কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক এম এ মজনু মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল। 

এসময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এম এ সাইফুল ইসলাম, আইন বিষয়ক উপদেষ্টা সাইফুল ইসলাম, সংগঠনটির নওগাঁ জেলা শাখার সদস্য সচিব ইব্রাহিম খলিল, সিনিয়র যুগ্ন-আহবায়ক মোস্তাফিজুর রহমান ফিরোজ, যুগ্ন-আহবায়ক নজরুল ইসলাম মাষ্টারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাঁর জীবনের দীর্ঘ সময় উৎসর্গ করেছেন। তাঁর অবদান অপরিসীম। আজকের এই গুণীজন সংবর্ধনা তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। পরে বিভিন্ন পেশার ব্যক্তিদের গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]