আবারও স্পর্শিয়া-ফারহান জুটি

বিনোদন ডেস্ক

বিনোদন

পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সেই ধারাবাহিকতায় এবার তাঁকে দেখা গেল এক

2026-09-15T12:19:20+06:00
2026-09-15T12:19:20+06:00
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
আবারও স্পর্শিয়া-ফারহান জুটি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম 
পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সেই ধারাবাহিকতায় এবার তাঁকে দেখা গেল এক জেদি তরুণীর চরিত্রে। ‘পথের সাথীকে চিনে নিও’ শিরোনামের একক নাটকে অর্চিতা নামের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটির গল্পে ভালোবাসা, অভাব, স্বপ্ন ও বাস্তবতার টানাপোড়েন উঠে এসেছে।


নাটকের গল্পে দেখা যায়, অভাবের সঙ্গে লড়াই করতে থাকা তরুণী অর্চিতার সঙ্গে মঈন নামে এক তরুণের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। মঈন বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে দুইবার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়ে না। তৃতীয়বারের মতো পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে সে।

এদিকে মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন অর্চিতার বাবা। পরিস্থিতি বুঝে অর্চিতা মঈনকে বিসিএসের প্রস্তুতি ছেড়ে দ্রুত যেকোনো একটি চাকরি নেওয়ার জন্য জোর করতে থাকে। তার বিশ্বাস, মঈনের একটি চাকরি হলেই তাদের বিয়ে করা সম্ভব হবে। কিন্তু নিজের স্বপ্নের সঙ্গে আপস করতে রাজি নয় মঈন।


অর্চিতার জেদের কাছে একপর্যায়ে মঈন তার বাবার সঙ্গে দেখা করতে যায়। সেখানে নিজের বিসিএস প্রস্তুতির কথা খুলে বলে সে। কিন্তু বিষয়টি ভালোভাবে নেন না অর্চিতার বাবা। বরং মঈনকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত অর্চিতাও নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্য একজনকে বিয়ে করতে বাধ্য হয়। এরপরই গল্পে ঘটতে থাকে একের পর এক নতুন ঘটনা।

গল্প ও নির্মাণ

শাহজাহান সৌরভের গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘পথের সাথীকে চিনে নিও’। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে মঈন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান।


নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিলি বাসার, জয়নাল জ্যাক, আর কে রেজা, তাসরিন জাহান স্বপ্নাসহ অনেকে।



অর্চিতা স্পর্শিয়া ও মুশফিক ফারহান জুটিকে এর আগেও বেশ কিছু নাটকে দেখা গেছে। ‘সুইট ফ্যামিলি’, ‘যদি আমার না হও’, ‘এই গল্পের নাম কী’, ‘মিরাকল অব লাভ’, ‘এক্স বয়ফ্রেন্ডস ওয়েডিং’ ও ‘আমানত’সহ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। এসব নাটকে তাঁদের অভিনয় দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে।


নতুন নাটকেও সেই পরিচিত জুটিকে ভিন্ন এক গল্প ও চরিত্রে দেখা গেছে। ভালোবাসার পাশাপাশি বাস্তব জীবনের সংকট, সিদ্ধান্ত ও সম্পর্কের টানাপোড়েনকে গল্পের কেন্দ্রে রাখা হয়েছে।

‘পথের সাথীকে চিনে নিও’ নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাভিশন ড্রামার ইউটিউব চ্যানেলে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে চমকের সচেতনতামূলক ভিডিও
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা !
বিজয়ের আদলে গণেশমূর্তি নিয়ে বিতর্ক
মেসির বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায় আর্জেন্টিনা !
সরকার ও ইসির সমন্বয়ে ইউপি নির্বাচনের সময়সূচি

সর্বাধিক পঠিত 

বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]