টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির বিশেষ

2026-09-19T10:23:06+06:00
2026-09-19T10:23:06+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ এএম 
সংগৃহীত ছবি
টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল কোনাপাড়া এলাকায় জাফরের মাছের ঘেরের পাশ থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো. আব্দুর রহিম (৪১) এবং আলী জোহরের ছেলে কোরবান আলী (৪১)। তবে বিজিবির বিজ্ঞপ্তিতে কোরবান আলীর বয়স এক স্থানে ২৪ বছর উল্লেখ করা হয়েছে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত টহলের সময় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুই কার্টনে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোবাইল ফোন, চেইন, হাতঘড়ি ও একটি দাও জব্দ করা হয়েছে।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]