ডাকাতির পর প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির পর তার স্ত্রীকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের

2026-09-19T11:32:28+06:00
2026-09-19T11:32:28+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ডাকাতির পর প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ এএম 
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির পর তার স্ত্রীকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ সময় প্রবাসীর স্কুলপড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে তারা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রাজিবের কাছ থেকে ঘটনার ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযুক্ত আরও চারজন পালাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চরআলগী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসীর স্ত্রী ও তার স্কুলপড়ুয়া ছেলে নির্মাণাধীন ওই বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর কয়েকজন যুবক তাদের বাড়িতে এসে ছেলেকে ডেকে কুড়াল চায়। দরজা খুললে পাঁচ থেকে ছয় যুবক অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে প্রবেশ করে। পরে তারা ছেলেটিকে বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে বেঁধে জিম্মি করে।

এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ সময় অভিযুক্তদের একজন ঘটনার ভিডিও ধারণ করে। একইসঙ্গে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা।

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা চলে যাওয়ার সময় ঘটনাটি প্রকাশ করলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

ঘটনার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভুক্তভোগী নারী ও তার ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করা হয়। একপর্যায়ে শুক্রবার বিকেল ৩টার দিকে রাজীব নামে একজনকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। ঘটনার ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি রাজীব পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সেটি উদ্ধার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বলেন, ঘটনার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]