সিলেটে মশাল মিছিলের চেষ্টা: নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭ নেতা আটক

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা

2026-09-19T17:21:43+06:00
2026-09-19T17:21:43+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে মশাল মিছিলের চেষ্টা: নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭ নেতা আটক
সিলেট অফিস
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মশাল মিছিলের প্রস্তুতির খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় আলামতসহ তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন টুকের বাজার (বানাগাঁও) এলাকার কামরুল হাসানের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬), শেখঘাট (নবাবপুর) এলাকার আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১) এবং পৈতপাড়া (শিববাড়ী) এলাকার সুরেশ পালের ছেলে হৃদয় পাল (২০)।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ওসমানীনগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে পুলিশ। তারা হলেন জালালাবাদের কাজির গাঁও (বাদাঘাট) এলাকার আহমদ আলীর ছেলে সুফিয়ান আহমদ (২৬), ছাতকের জাওয়া কাপন এলাকার আবেদ আলীর ছেলে রুহেল আরমান (২৬), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আশুরাইল এলাকার মিজান মিয়ার ছেলে রমজান হোসেন (২৬) এবং একই উপজেলার কুন্তা এলাকার জনাব আলীর ছেলে তোফাজ্জল হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]