রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের বাইরের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার কিছু পর এ ককটেল বিস্ফোরণ ঘটে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি।
ঘটনাটি কারা ঘটিয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
দেশবার্তা/একে