শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির খাবারে বাড়ছে শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের শরণখোলায় বৈরী আবহাওয়া ও দুর্বল যোগাযোগব্যবস্থার বাধা পেরিয়ে নিয়মিত বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচির পুষ্টিকর

2026-09-23T15:17:51+06:00
2026-09-23T15:17:51+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির খাবারে বাড়ছে শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের শরণখোলায় বৈরী আবহাওয়া ও দুর্বল যোগাযোগব্যবস্থার বাধা পেরিয়ে নিয়মিত বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচির পুষ্টিকর খাবার। অটোভ্যান, নৌকা কিংবা কাদামাটির রাস্তা পেরিয়ে হেঁটে বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হচ্ছে দুধ, বনরুটি, ডিম, কলা ও বিস্কুট। সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত এ কর্মসূচির ফলে শিশুদের পুষ্টি নিশ্চিতের পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতি বাড়ছে, কমছে ঝরে পড়ার প্রবণতা—এমন তথ্য জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা।

সুন্দরবনসংলগ্ন এ উপজেলার বিভিন্ন এলাকায় বর্ষায় কাঁচা সড়ক কর্দমাক্ত হয়ে পড়ায় খাবার সরবরাহকারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। কোথাও অটোভ্যানে, কোথাও কাদামাখা রাস্তা পায়ে হেঁটে, আবার কোথাও নৌকায় করে বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয় পুষ্টিকর খাবারের প্যাকেট। নির্ধারিত সময়ে খাবার পৌঁছে দিতে প্রকৃতি ও যোগাযোগব্যবস্থার সঙ্গে প্রতিনিয়ত লড়তে হচ্ছে তাঁদের।

উপজেলার সুন্দরবনসংলগ্ন সাউথখালী ইউনিয়নের এস বি তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন, রায়েন্দা ইউনিয়নের উত্তর মালিয়া রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন মুক্তা এবং খোন্তাকাটা ইউনিয়নের উত্তর খোন্তাকাটা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জামাল জুয়েল জানান, স্কুল ফিডিং কর্মসূচি চালুর পর বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ে পাঠানোর আগ্রহ বেড়েছে।

তাঁরা বলেন, টিফিনের সময় বিদ্যালয়ের আশপাশের দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাও কমেছে। পুষ্টির ঘাটতি থাকা শিশুরা বিদ্যালয়ে খাবার পাওয়ার পর শ্রেণিকক্ষে মনোযোগী হচ্ছে। একই সঙ্গে ঝরে পড়ার হার কমাতেও স্কুল ফিডিং কর্মসূচির ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

তবে সাউথখালী ইউনিয়নের কিছু এলাকায় রাস্তা কর্দমাক্ত হয়ে যাওয়ায় খাবার পরিবহনে সমস্যা হচ্ছে। কাঁচা রাস্তা পেরিয়ে বিদ্যালয়ে খাবার পৌঁছে দিতে সরবরাহকারীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শরণখোলায় রুটি, ডিম ও কলা সরবরাহকারী সংস্থা ওসাকার প্রোগ্রাম ম্যানেজার আলিম আল রাজি মুক্তি জানান, প্রতিনিয়ত অটোভ্যান, কর্দমাক্ত রাস্তায় পায়ে হেঁটে, মাথায় করে কিংবা নৌকায় করে বিদ্যালয়ে বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার পৌঁছে দেওয়া হয়। একইভাবে আকিজ কোম্পানি দুধ এবং প্রাণ কোম্পানি বিস্কুট বিদ্যালয়ে পৌঁছে দেয়।

শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনীর আহমেদ জানান, উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির পুষ্টিকর খাবার পাচ্ছে। এ খাবার চালুর পর বিভিন্ন বিদ্যালয়ে ৪৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

তিনি বলেন, স্কুল ফিডিং কর্মসূচি চালুর আগে বিদ্যালয়গুলোতে উপস্থিতির হার ছিল ৭০ থেকে ৭৫ শতাংশ। বর্তমানে তা ৯০ শতাংশের বেশি হয়েছে। ঝরে পড়া, দৈনন্দিন উপস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগের ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে।

মুনীর আহমেদ আরও বলেন, এ কর্মসূচির ফলে শিশুদের পুষ্টির ঘাটতি কমবে। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও ভর্তি বাড়ার সঙ্গে শিক্ষার মান উন্নয়ন এবং ধারাবাহিকতাও শক্তিশালী হবে।

বাগেরহাট জেলার মধ্যে শরণখোলায় স্কুল পর্যায়ে সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষক নেতৃবৃন্দও সন্তোষ প্রকাশ করেছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]