দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকেন এবং ভক্তদের সঙ্গে নিজের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন কিছু স্থিরচিত্র প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন তিনি। ছবিগুলোতে তাঁর অভিব্যক্তি ও উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, স্নিগ্ধ গোলাপি রঙের পোশাক পরে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া। টেবিলের সামনে বসা অবস্থায় তাঁর মুখে মিষ্টি হাসি ভেসে উঠেছে। ছবির ক্যাপশনে অভিনেত্রী নিজেই লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’ (A smile I didn't plan)। অর্থাৎ, কোনো পূর্বপরিকল্পনা বা প্রস্তুতি ছাড়াই নিজের অজান্তে আচমকা তাঁর ঠোঁটের কোণে এই হাসি ফুটে ওঠে।
জয়ার এই আনকোরা অভিব্যক্তি আর হাসির স্থিরচিত্রটি পোস্ট করার পরপরই ভক্তদের মাঝে বেশ সাড়াজাগায়। মন্তব্যের ঘরে অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন জানিয়ে এক অনুরাগী লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’
ছবির পাশাপাশি সামাজিক মাধ্যমে তাঁর চেহারার সতেজতা ও লুক নিয়েও নেটিজেনদের একাংশ ইতিবাচক মন্তব্য করেছেন।
দুই বাংলাজুড়ে অভিনয়ের ব্যস্ততার বাইরেও নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে বাড়িতে অবসরে বাগান দেখভাল, গাছগাছালির চর্চা এবং পোষ্যদের সঙ্গেই তাঁর রঙিন সময় কাটে।
উল্লেখ্য, জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ভারতীয় নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রে। কিছুদিন আগে ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি এবং তাতে জয়ার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।
দেশবার্তা/একে